লক্ষ্মীপুর সংবাদদাতা, কবির হোসেন রাকিব
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে হ/ত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে ফোনে ডেকে নেওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে তার মরদেহ পাওয়া যায়। টাকা লেনদেনের জেরে এই হ/ত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে মনে হচ্ছে এবং ম/রদেহ ম/য়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 



















