০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার

কাজী কেয়া

​, টঙ্গী:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আবারও শুরু হয়েছে ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতরের বিরতি শেষে গত ৮ এপ্রিল (বুধবার) সকালে বড় দেওড়া মিত্তি বাড়ি বটতলা এলাকার শাহজালাল রোডে এই কর্মসূচি পালিত হয়।
​গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলীর ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে এই তিন মাসব্যাপী কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। বুধবার সকালে স্থানীয় গুরুত্বপূর্ণ ড্রেনগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার উপদ্রব কমাতে ওষুধ ছিটানো হয়।
​এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৩ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান এবং স্থানীয় যুবদল নেতা মোঃ রিয়াদ, মোঃ মুন্না, মোঃ রাকিব ও মোঃ আব্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উদ্যোক্তা মোহাম্মদ আলী বলেন, “একটি সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি আমার ওয়ার্ডের মানুষদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে। ইনশাআল্লাহ, এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম চললে এলাকায় মশাবাহিত রোগের প্রকোপ কমবে এবং পরিবেশ সুন্দর থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

টঙ্গীতে ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬