মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ তার নাম জড়িয়ে স্থানীয় কিছু গণমাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, উক্ত ঘটনার সঙ্গে তার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই এবং বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলার বাইরে অবস্থান করছেন।
এক বিবৃতিতে সৌরভ বলেন, ছাত্রজীবন থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি সবসময় সুনামের সঙ্গে রাজনীতি করে আসছেন বলেও উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু গণমাধ্যম একপক্ষের বক্তব্য শুনে যাচাই-বাছাই ছাড়া তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তার মতে, সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করা উচিত ছিল।
এ বিষয়ে তিনি লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হোক। প্রয়োজনে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিজেকে নির্দোষ দাবি সৌরভের: ‘যাচাই ছাড়াই মিথ্যা সংবাদ প্রচার’
-
Reporter Name - আপডেট টাইম : ০১:০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ১০২ বার
জনপ্রিয় সংবাদ




















