০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মহানগর মহিলা দল নেত্রী খাদিজা আক্তার বীনা চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১২৭ বার

কাজী কেয়া গাজীপুর:

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে লড়তে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও প্রবীণ নারী নেত্রী খাদিজা আক্তার বীনা চৌধুরী। তার এই মনোনয়ন সংগ্রহের খবরে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​খাদিজা আক্তার বীনা চৌধুরী দীর্ঘদিন ধরে গাজীপুরের রাজপথে দলের সক্রিয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার হামলা ও মামলার শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের মতে, তিনি একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী, যিনি দুর্দিনেও দলের পতাকা শক্ত হাতে ধরে রেখেছেন।
​মনোনয়ন সংগ্রহের বিষয়ে নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড এবার ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের যথাযথ মূল্যায়ন করবে। বীনা চৌধুরীর মতো একজন মাঠ পর্যায়ের নেত্রী এমপি হিসেবে মনোনীত হলে গাজীপুরে নারী নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে।
​এ বিষয়ে স্থানীয় কর্মীরা জানান, “আমরা প্রত্যাশা করি দল তার দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের কথা বিবেচনা করবে। সংরক্ষিত আসনে তার মতো যোগ্য নেত্রীর আসা সময়ের দাবি।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মহানগর মহিলা দল নেত্রী খাদিজা আক্তার বীনা চৌধুরী

আপডেট টাইম : ০১:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬