কাজী কেয়া টঙ্গী:
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীস্থ দত্তপাড়া ইসলামপুর সিনিয়র মাদ্রাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে ফজরের নামাজের কিছু সময় আগে মাদ্রাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র।
জানা গেছে, দুষ্কৃতকারীরা মাদ্রাসার দানবাক্সের তালা ভেঙে রক্ষিত নগদ টাকা নিয়ে চম্পট দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। রাতের আঁধারে যারা এ কাজ করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় অবগত করার প্রস্তুতি চলছে। এই ঘটনার পর এলাকার অন্যান্য মসজিদ ও মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিতে এবং দানবাক্সগুলো নিরাপদ স্থানে রাখতে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
Reporter Name 



















