০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যা: ৩ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর সদর উপজেলায় অটোরিকশা চালক মোঃ ফরহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানা-এর মামলা নং-১৯, তারিখ ১০ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী এ মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে সকাল ৭টার মধ্যে সদর উপজেলার পূর্ব চরমনসা গ্রামের রেহান উদ্দিন ভুঁইয়া ভিটার পূর্ব পাশে কালা মিয়া ব্যাপারির জমিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোঃ ফরহাদকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত ফরহাদের পিতা মোঃ দিদার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে এবং থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ঘটনার রহস্য উদঘাটন করে।

অভিযানে মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ শাকিল (২২), পিতা বাবুল হোসেন, তেওয়ারীগঞ্জ ৮ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর
২. মাহফুজুল ইসলাম মামুন (৩২), পিতা আবুল খায়ের, ছাদেকপুর ১ নং ওয়ার্ড, দাগনভূইয়া, ফেনী
৩. সজল (২৮), পিতা মৃত হাফিজ উল্লা, পূর্ব চরমনসা, লক্ষ্মীপুর

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যা: ৩ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬