০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নারী হেনস্তার ভিডিও ভাইরাল: মেয়র পদপ্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২৫৮ বার

মাহমুদুর রহমান মনজু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামের মৃত সিদ্দিকুল্লা ভূঁইয়ার ছেলে ও মেয়র পদপ্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে নারী হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ভাইরাল হওয়া ভিডিওতে নারীদের শ্লীলতাহানির দৃশ্য দেখা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, মারামারির মামলায় আফতাব উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে নারী হেনস্তার ভিডিও ভাইরাল: মেয়র পদপ্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬