০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলায় ইয়াবাসহ নারী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকাসহ হাছিনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ২১:২০ ঘটিকায় মোংলা পৌরসভার কবরস্থান রোড এলাকার রাতারাতি কলোনী থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার লুতফর কাজীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচা চলছিল বলে তাদের সন্দেহ ছিল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
মোংলা থানার ওসি শাহীনুর রহমান শাহীন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পরে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাগেরহাটের মোংলায় ইয়াবাসহ নারী আটক

আপডেট টাইম : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬