০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ২জনের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৪৮ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে নোয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গত সোমবার (১৩ এপ্রিল) উপজেলার উত্তর সাঁতরেপাড়া ও তালতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধের গুরুত্ব অনুযায়ী একজনকে ১ মাস এবং অন্যজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও মো. মিজানুর রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “ফসলি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মাটি খেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন
দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ২জনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬