০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার

মোঃ কুরবান আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহনের দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার কাঠারবিল ফিলিং স্টেশনে পরিচালিত এক অভিযানে প্রায় ১২০ লিটার ডিজেলসহ মোঃ সাব্বির হোসেন (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ বাদশা আলির ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে জ্বালানি পরিবহন ও মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত ডিজেল জব্দ তালিকাভুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন মেনে চলার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬