মাহফুজুর রহমান সাইমন
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১৩ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
এ সময় প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ হামিদুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্লেসের সকল শিক্ষকমণ্ডলী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দসহ বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















