০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে জোয়ারের স্রোতে ভেসে প্রাণ গেল স্কুলছাত্রের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০৩ বার

কবির হোসেন রাকিব, কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের কমলনগরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর রাব্বি হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাত্তিরখালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি ওই এলাকার রশিদ মাঝি বাড়ির নুরু মাঝির ছেলে। সে স্থানীয় কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রাব্বি তার বন্ধুদের সঙ্গে বাড়ির নিকটবর্তী বাত্তিরখালে গোসল করতে নামে। মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত

এই খালটিতে জোয়ারের কারণে পানির তীব্র স্রোত ছিল। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে গ্রামবাসী জালে টেনে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে খালের তলদেশ থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে।

চরমার্টিন ইউনিয়নের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের সময় খালের পানি বৃদ্ধি পাওয়ায় এবং স্রোত প্রবল থাকায় শিশুটি নিজেকে সামলাতে পারেনি। নিমিষেই সে পানিতে তলিয়ে যায়।

এদিকে শিশু রাব্বির এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরে জোয়ারের স্রোতে ভেসে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট টাইম : ১২:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬