০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল উদ্ধার, গ্রেফতার-৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি তেলের গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন।
আটকরা হলেন— ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সুধারাম থানা এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটের ‘আবদুল মালেক অয়েল স্টোরে’ অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়। অধিক মুনাফার আশায় অবৈধ উপায়ে এই ডিজেল মজুদ করা হয়েছিল। জব্দ করা ডিজেলের পরিমাণ ১৪০০ লিটার।

ওসি মো. মহিন উদ্দিন জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়িও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল উদ্ধার, গ্রেফতার-৪

আপডেট টাইম : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬