০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে চার খুন: ভাগিনা সবুজ রানার দায় স্বীকার

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে ভাগিনা সবুজ রানা দায় স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন অপর ভাগিনা সাহিন মন্ডল ও ভগ্নিপতি (মেঝো মেয়ের জামাতা) সরিফুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। পুলিশ জানায়, ঘটনার পেছনের সম্পূর্ণ কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নওগাঁর নিয়ামতপুরে চার খুন: ভাগিনা সবুজ রানার দায় স্বীকার

আপডেট টাইম : ০২:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬