০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার রফিকুল ইসলামের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনার কনসালটেন্ট ফিজিও থেরাপিষ্ট ডাক্তার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান ও বদলীর আদেশ বাতিলের দবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মহল ও ভূক্তভোগী রোগীরা।

২ নভেম্বের রবিবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরগুনা আজিজিয়া ডিজিটাল মিডিয়ার প্রোপ্রাইটার আবদুল আজিজ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক ব্যবসায়ী আলাউদ্দিন আবেদ, ভূক্তভোগী রোগী কালাম মোল্লা, আনছার আলী, নারায়ন চন্দ্র প্রমূখ।

এ সময় তারা বলেন, ডা: রফিকুল ইসলাম আছেন বলেই আমরা রোগীরা সুস্থ আছি তার মতো সেবা এখন পযন্ত কেউ দেয়নি। একটি মহল তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা তার বদলি প্রত্যাহার চাই।

পরে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলমের মাধ্যমে সমাজসেবা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার রফিকুল ইসলামের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫