০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে বর্ণাঢ্য মাঠ দিবস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনী উপলক্ষে এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইব্রাহিম ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।
মাঠ দিবসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিকভাবে বীজ বাছাই ও তা স্থানীয় পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হয়েছে।
মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি পর্যবেক্ষণ করে নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে বর্ণাঢ্য মাঠ দিবস

আপডেট টাইম : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬