০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘মা-বাবার দোয়া’ বরফ কল সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুদ রাখা মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রম দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

আপডেট টাইম : ১২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬