০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ছাত্রদল কর্মীকে কোপালো যুবলীগ নেতা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার

এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পৌর ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদল।

শনিবার (২৫ এপ্রিল) রাত নয়টায় আমতলী পৌর শহরের নুরজাহান ক্লাবে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এ সময়ে সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব ইমরান খান লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা যুবলীগের নেতা শহীদ খানের নেতৃত্বে তার অনুসারীদের নিয়ে দোকানে বসে চায়ের আড্ডায় বিএনপি ও বর্তমান সরকার সম্পর্কে কটূক্তি করছিলেন। এ সময়ে সেখানে উপস্থিত পৌর ছাত্রদল কর্মী সাকিব প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শহীদ খান তার দলবল নিয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাকিবের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। যার ছবি তিনি সংবাদ সন্মেলনে তুলে ধরেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইমরান হোসেন আরও বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাংবাদিকদের কাছে বিভ্রান্তিমুলক তথ্য ছড়াচ্ছে। দীর্ঘদিন ধরে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী আমার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ছাত্রদল কর্মী সাকিবের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে ছাত্রদল কর্মীকে কোপালো যুবলীগ নেতা, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬