স্টাফ রিপোর্টারঃ
শুএবার বিকেলে ঢাকার সেগুনবাগিচা কচিকাঁচার মেলা
অডিটোরিয়ামে শেরে-বাংলা এ কে ফজলুক হক এর ৬৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ আবু তারিফ -সাবেক বিচারক,বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ। প্রধান অতিথি বলেন,আসলে একদিনে বাংলার বাঘ শেরে-বাংলা এ কে ফজলুক হককে জানা সম্ভব নয়।তার সম্পর্কে আমাদের সকলের উচিত সঠিকটা জানা।তরুন প্রজন্মকে সঠিক ধারণা দিতে বেশি করে বই পড়তে হবে এবং এই রকম আলোচনা সভা করতে হবে দেশের বিভিন্ন স্থানে।
এ সময় নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করায় শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন নারী উদ্যোক্তা সাভারের সেজুতি হোসাইন।
তিনি একাধারে তরুন নারী উদ্যোক্তা, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা, দক্ষ সংগঠক।
পুরুষ্কার পেয়ে সেজুতি হোসাইন বলেন,এই পুরুষ্কার আমাকে আরো অনুপ্রেরণা দিবে সামনে দিকে এগিয়ে যেতে।আমি চাই এই সমাজে নারীরা স্বাবলম্বী হোক। আমি তাদের সাথে নিয়ে কাজ করবো।নারীর কর্মপরিবেশ নিশ্চিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো এবং কর্মসংস্থানে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
উল্লেখ্য, অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হক-এর স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
Reporter Name 



















