০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১০০ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর সদর উপজেলায় দুইটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, অভিযানে দুটি ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬