০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর দাগনভূঞায় এমইপি গ্রুপের বর্ণাঢ্য সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার

আবদুল্লাহ আল মামুন:

ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দাগনভূঞা উপজেলার একটি কনভেনশন হলে
দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ডিপুটি ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশীদ।
টেরিটোরি সেলস ম্যানেজার মোহাম্মদ  ইউছুফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার মোঃ নূরুল ইসলাম, দাগনভূঞা বাজারের ইলেক্ট্রিক দোকান সমিতির উপদেষ্টা বাছির আহমেদ ভুঁইয়া,সহ সভাপতি সমীর সাহা, সাধারণ সম্পাদক সফি উল্যাহ ও এমইপির ফিল্ড অফিসার আবদুল কাদের। সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিনব্যাপী আয়োজনে দাগনভূঞা, কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলার শতাধিক বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে টপ সেলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি প্রাপ্ত হন দাগনভূঞা বাজারের বসুরহাট রোডের শহীদ ইলেক্টিকের স্বত্বাধিকারী শহীদ উল্যাহ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ফেনীর দাগনভূঞায় এমইপি গ্রুপের বর্ণাঢ্য সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬