মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
‘সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তারা সরকারের বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুল্লাহ আল মামুন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শামছুল আরেফীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন, আইনজীবী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উল্যাহ এবং জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিকসহ সংশ্লিষ্টরা।
এ সময় আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : ০২:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- ১০৪ বার
জনপ্রিয় সংবাদ




















