০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আরিফ হাওলাদারের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৭ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ

ঐতিহাসিক মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল মেহনতী ও শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার।

​দিবসটি উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক রক্তঝরা সংগ্রামের দিন। ১৮৮৬ সালে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমের সঠিক মূল্য এবং আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে শ্রমিকরা যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও বিশ্বব্যাপী মেহনতী মানুষের অনুপ্রেরণা হয়ে আছে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, একটি সুখী, সমৃদ্ধ এবং স্বনির্ভর দেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন করা অপরিহার্য। তিনি দেশের উন্নয়নে শ্রমিকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আরিফ হাওলাদারের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা

আপডেট টাইম : ০২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬