এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ও অরাজনৈতিক শ্রমিক সংগঠন গুলো নানা কর্মসূচি পালন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকাল ১০ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব এর আয়োজনে এক বর্নাঢ্য র্যালি পৌর শহরের একে স্কুল চৌরাস্তা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্হানে গিয়ে শেষ করে। পরে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে ইনসাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহিন পাহলানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মোঃ মুছা মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস হাওলাদার সহ শ্রমিক নেতৃবৃন্দ। সভা শেষে অসহায় ও দরিদ্র শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Reporter Name 



















