০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে আলোর কাফেলা’র নতুন পথচলা: মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে একঝাঁক তরুণ ও সমাজসেবীর উদ্যোগে আত্মপ্রকাশ করল সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘চর কাদিরা আলোর কাফেলা’। গত ২৯ এপ্রিল ফজুমিয়ার হাটে এক উৎসবমুখর পরিবেশে সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মূলত এলাকার আর্তমানবতার সেবা এবং সামাজিক অবক্ষয় রোধে একটি অলাভজনক ও সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করাই এর প্রধান লক্ষ্য।
সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে সমাজের বিভিন্ন স্তরের নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন:
আহ্বায়ক: মোঃ রেদওয়ান হোসেন।
সদস্য সচিব: মুহাম্মদ শোরাফ উদ্দিন (স্বপন)।
যুগ্ম আহ্বায়কবৃন্দ: জহির উদ্দিন, হাছান মাহমুদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, ডাঃ মনির হোসেন, আবু তালেব ও ডাঃ ইসমাইল।
সদস্যবৃন্দ: মোহাম্মদ উল্লাহ রাজু, আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নাছির উদ্দিন পাটোয়ারী এবং মুফতী রুহুল আমিন রাশেদ।
কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত আহ্বায়ক মোঃ রেদওয়ান হোসেন বলেন,
“চর কাদিরা আলোর কাফেলা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য হলো রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং ফজুমিয়ার হাটসহ পুরো চর কাদিরা এলাকাকে মাদক ও জুয়াসহ সব ধরনের সামাজিক ব্যাধি থেকে মুক্ত করা।”
সদস্য সচিব মুহাম্মদ শোরাফ উদ্দিন (স্বপন) সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে জানান, শিক্ষা, স্বাস্থ্য এবং আর্তমানবতার সেবায় তারা বিশেষ গুরুত্ব দেবেন। তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরে আলোর কাফেলা’র নতুন পথচলা: মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

আপডেট টাইম : ০৬:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬