০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে অবৈধভাবে গুদামজাত করার অপরাধে জসিম উদ্দীন নামে এক ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটারের) সয়াবিন তেল, ৪ বস্তা (২০০ কেজি) চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা বুট।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দীনের মালিকীয় টিসিবি ডিলার শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজ কার্ডধারী গ্রাহকদের পণ্য না দিয়ে তা গুদামজাত করে রাখতেন। পরবর্তী সময়ে এসব পণ্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, “১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬