০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪৮ বার

এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংসন্থানের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসুচী হাতে নিয়েছেন। শনিবার বরগুনার আমতলী উপজেলায় এ প্রকল্পের দুইটি খাল খননের কর্মসূচীর উদ্বোধন করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ।

জানাগেছে, অতিদ্ররিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আমতলী উপজেলায় দুইটি খাল খননের উদ্যোগ নিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত 8 এপ্রিল খাল খননের জন্য কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেয়। এ খাল খননে ৩৯৭ জন হতদরিদ্র উপকার ভোগী এ কাজ করবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন কমিটি এ খাল খননে সহায়তা করবেন। শনিবার বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এ খাল খননের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির প্রমুখ।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের প্রকল্প হাতে নিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে দুইটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন

আপডেট টাইম : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬