ক্রাইম রিপোর্টার, মোঃ রিফাত আলী ঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকুয়াপাড়া গ্রামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত হিসেবে স্থানীয়রা উল্লেখ করছেন মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসার শিক্ষক মোঃ সাইদুর রহমান, যিনি সাইদুল মুন্সি নামেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ তারিখ রবিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ওই শিক্ষক শিশুটিকে তার বসতভিটা বাড়িতে ডেকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি কোনোভাবে সেখান থেকে বের হয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিশুটির পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আসামি সাইদুর রহমান ধর্ষণকারী দেওয়ানগঞ্জ থানায় আটক আছে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 



















