০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিবের দোকানঘরে মিললো অর্ধ কোটি টাকার চোরাই পণ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৮৯ বার

ডেক্স নিউজঃ

সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স পণ্য উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু। উদ্ধার করা এসব ফেব্রিক্স চট্টগ্রাম থেকে চুরি হওয়া বলে জানায় পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে জানাযায়, সুবর্ণচরে একটি দোকানঘরে আরো কিছু মালামাল মজুদ আছে। এ সময় ডিবি টিম ঘটনাস্থলে এসে ২ নং চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরমজিদ ভূঞারহাট বাজারের একটি ঘর থেকে মালামাল পাওয়া যায়। সেটি সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার দোকানঘর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী দাবি করেন, নুরুল হুদা চোরাইকৃত মালামালের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেন একাধিক মহল।

তবে নিজেকে আড়াল করতে তিনি উপস্থিত গোপনে ঘরটি ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি তুলেন। যদিও ঘর ভাড়ার চুক্তিনামাটি নতুন এবং ভূয়া বলে নিশ্চিত করে অনেকে।

অভিযোগের বিষয়ে নুরুল হুদা বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি অনেক আগেই ঘরটি ভাড়া দিয়েছি। কে বা কারা এসব কাজে জড়িত, সে বিষয়ে আমি কিছুই জানি না।

চট্টগ্রাম ডিবির উপ-পরিদর্শক (এসআই) মহি উদ্দিন রাজু বলেন, আমরা ৬০-৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। অভিযান এখনো চলমান আছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিবের দোকানঘরে মিললো অর্ধ কোটি টাকার চোরাই পণ্য

আপডেট টাইম : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬