০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে এক যৌথ অভিযান ইয়াবা সহ এক দম্পতি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় খুবই গোপন সূত্রে খবর পেয়ে এক যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা যায়, খুবেই গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ টিম সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দম্পতির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা এবং ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিলেন। এর আগেও তারা একাধিক চালান নোয়াখালীর সেনবাগ এলাকায় সরবরাহ করেছেন বলেও জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

এবং তাদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে এক যৌথ অভিযান ইয়াবা সহ এক দম্পতি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬