০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নবজাতক হত্যার অভিযোগে মা ও সৎ পিতা গ্রেফতার

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় নবজাতক সন্তান হত্যার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ নিপা আক্তার (২৪) নামের এক নারী তার সদ্য জন্ম নেওয়া নবজাতক সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে নিপার বর্তমান স্বামী মোঃ দুলাল মিয়া (৩৮) শিশুটির মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা নিপা আক্তার ও দুলাল মিয়াকে আটক করা হয়েছে।

সদর থানার নারী, শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের প্রধান এস আই জেবুন নেছা জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বগুড়ায় নবজাতক হত্যার অভিযোগে মা ও সৎ পিতা গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬