নড়াইলের লোহাগড়া উপজেলায় নানীর সাথে মধুমতী নদীতে গোসলে নেমে সীমা খানম (১৪) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী পানিতে ডুবে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মধুমতী নদীর ইছাখালি চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান দৈনিক মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সামী খানম লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে একই উপজেলার ঘাঘা গ্রামে নানীর সাথে থাকতেন।
উল্লেখ্য, গত রবিবার (১০ মে) দুপুর ২ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া থেকে সামী খানম ও তার নানীর সাথে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে যায়। পরে নদীর তীব্র স্রোতে পানিতে ডুবে যায় সামী খানম। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পেয়ে। লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে খুলনা থেকে একটি ডুবুরী দল এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালি চর থেকে পরিবারও স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত দৈনিক মাতৃভূমিকে বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। আমরা ঘটনাস্থলে যাচ্ছি । পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মান্নু মিয়া, নড়াইল প্রতিনিধি 



















