০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও মানবিক নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইনকে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মরা মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের কাছে এই দাবি জানিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দুই উপজেলার সর্বস্তরের মানুষ।

স্থানীয়দের মতে, মরহুম জননেতা শফিউল বারী বাবুর অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং রামগতি-কমলনগরের অবহেলিত জনপদের উন্নয়নে বীথিকা বিনতে হোসাইনের কোনো বিকল্প নেই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, যা তৃণমূলের কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
তৃণমূলের এই আকাঙ্ক্ষা নিয়ে কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন জানান, রামগতি ও কমলনগরের প্রতিটি মানুষের মুখে এখন একটিই নাম বীথিকা বিনতে হোসাইন। আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি মন্ত্রী হলে এই অঞ্চলসহ সারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।
একই দাবি জানিয়ে চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, শফিউল বারী বাবু ভাই এ অঞ্চলের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার যোগ্য সহধর্মিণী হিসেবে আমাদের প্রাণপ্রিয় ভাবি (বীথিকা বিনতে হোসাইন) অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তাকে মন্ত্রিসভায় স্থান দিলে আমরা দলের কাছে চিরঋণী থাকব। অর্পিত দায়িত্ব তিনি কীভাবে সফলভাবে পালন করেন, তা ইনশাআল্লাহ দেশবাসী দেখতে পাবে।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শত শত আইডিতে লক্ষ্মীপুরবাসীর এই প্রাণের দাবিটি শোভা পাচ্ছে। তৃণমূলের দাবি—দলের দুঃসময়ের কাণ্ডারি পরিবারের সদস্য এবং একজন দক্ষ নারী নেত্রী হিসেবে বীথিকা বিনতে হোসাইনকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

আপডেট টাইম : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬