শেরপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১২ টার দিকে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সম্বলিত ফ্যামেলি কার্ড,খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড সহ অন্যান্য বিষয় নিয়ে শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোঃ রায়হানুল আলম সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।
এছাড়া চলতি ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে পর্যন্ত জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে সরকারের রাজস্ব ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নারী সমাবেশ, উঠান বৈঠক, কমিউনিটি-সভা, কৃষক-সমাবেশ, ফ্যামিলি-সমাবেশ, কুইজ-প্রতিযোগিতা, টি-স্টল ব্রিফিং, সচেতনতামূলক সংগীত, চলচ্চিত্রপ্রদর্শনী, সড়কপ্রচার, লিফলেট, পোস্টার, পুস্তিকা, বিতরণ, স্বায়ী ও অস্থায়ী ব্যানার ও ফেস্টুনপ্রদর্শন, এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিভিন্ন দিবস ভিত্তিক আলোচনাসভা, ওরিয়েনটেশন কর্মশালা, শিশুমেলা কার্যাবলিসহ বিভিন্ন দপ্তরের পিএই কভারেজ ইত্যাদি কর্মকাণ্ড সারাবছর বাস্তবায়ন করে থাকে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। তথ্য অফিসের সকল কার্যক্রমের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 



















