০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থীদের জন্য মেধাবী প্রকল্পে আবেদনের সময়সীমা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে শিক্ষার্থীদের জন্য আবাসিক সিট বরাদ্দের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের ইন-চার্জ মামুনুর রশিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-০১ এর প্রভোস্ট ও মেধাবী প্রকল্পের হাসনাবাদ শাখার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিরতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮, ১৯, ২০ এবং ২১তম ব্যাচ) আগ্রহী শিক্ষার্থীরা এই সিট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৭ মে ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী ছাত্রদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, নির্ধারিত গুগল ফরম (https://forms.gle/qQ6CmYGmTdkbFK2QA) অথবা সরাসরি আবেদন ফরম (https://drive.google.com/file/d/1ddOsdd0IxcwGbIC1zu9pI1 Mho-5MyfW6/view?usp=sharing) এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা তথ্য জমা দিতে পারবেন। যেখান থেকে চূড়ান্ত বাছাইকৃত শিক্ষার্থীদের দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত ‘মেধাবী’ প্রকল্পের হোস্টেলে থাকার ব্যবস্থা করা হবে।

এছাড়াও আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের নির্ধারিত মোবাইল নম্বর (০১৮৯৪৭৭৩৮১২, ০১৭১৯৯৯৩৯২৬) অথবা ইমেইলের (asf.medhabi.jnu@gmail.com) মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জবি শিক্ষার্থীদের জন্য মেধাবী প্রকল্পে আবেদনের সময়সীমা প্রকাশ

আপডেট টাইম : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬