০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সমাজবিজ্ঞান বিভাগে ডেটা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬৮ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘SPSS Basic Training Program’ বিষয়ক দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ডেটা পরিচালনা ও পরিসংখ্যানগত বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

বুধবার (১৩ মে) সমাজবিজ্ঞান বিভাগে আয়োজিত উক্ত ওয়ার্কশপের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

তিনি ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বারোপ করে বলেন, তাদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

দুইদিন ব্যাপী ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম।

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. ফারহানা বলেন, শিক্ষার্থীদের জন্য এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজনে আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। আমাদের শিক্ষার্থীরা গবেষণায় দেশ ও দেশের বাইরে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখছি।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনাজ সরকার। তিনি শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।

কর্মশালায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জবির সমাজবিজ্ঞান বিভাগে ডেটা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬