আজ ১৪ মে ২০২৬ খ্রি. তারিখে সকাল ১০:০০ ঘটিকায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি নদীর গোল্লারপাড় নামক স্থানে নদীর ভাঙন অংশ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নকলা (অতিরিক্ত দায়িত্ব নালিতাবাড়ী) , উপজেলা কৃষি কর্মকর্তা,নকলা; EXEN LGED, শেরপুর; SDE WDB, শেরপুর; PIO নালিতাবাড়ী, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নদীর পানি বিপদসীমার ৭৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময় নদীভাঙন এলাকার পাশের একমাত্র বাড়িটির গৃহকর্ত্রী একজন বয়স্ক মহিলাকে তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।
পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাবৃন্দের সাথে পরামর্শক্রমে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 



















