০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নাহিদ রানা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত এপ্রিল মাসের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। এর আগে গত বছরের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশি পুরুষ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।

একই সঙ্গে মেয়েদের ক্রিকেটে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আটটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা। সিরিজের প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে তিনি পাঁচ উইকেট তুলে নেন। সিরিজের শেষ ম্যাচে আরও দুই উইকেট নিয়ে তিনি সিরিজসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন।

মাসসেরা নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাহিদ রানা জানান, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে পারফর্ম করে স্বীকৃতি পাওয়া দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে পারফর্ম করার কারণে সিরিজটি তার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি আটটি উইকেট নিয়েছিলেন। ওই মাসেই পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেসার।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রানে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। নাহিদ রানা প্রথমবারের মতো আইসিসির এই স্বীকৃতি পেলেন। তার আগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জিতেছিলেন। এর মধ্যে সাকিব আল হাসান দুইবার মাসসেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নাহিদ রানা

আপডেট টাইম : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬