০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঈদকে কেন্দ্র করে সক্রিয় জাল টাকা চক্রের দুই সদস্য গ্রেফতার

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা জাল টাকা প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে শেরপুর জেলা থেকে দুই সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর জেলার সদর থানার ৭ নম্বর ওয়ার্ডের খোয়ারপাড় শাপলা চত্বর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মোঃ মাসুম বিল্লাহ (১৯) ও মোঃ রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে জাল টাকা থাকার কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

র‍্যাব-১৪ আরও জানায়, ঈদকে কেন্দ্র করে সক্রিয় প্রতারক ও জালিয়াত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যাতে কোনো চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরে ঈদকে কেন্দ্র করে সক্রিয় জাল টাকা চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬