০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড: আতঙ্কে জনজীবন, প্রশ্নে নিরাপত্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫৩ বার

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:

গাজীপুর জেলাজুড়ে মাত্র এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গলা কাটা, গণপিটুনি ও ছিনতাইয়ের মতো একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে গেলেও থামছে না সহিংসতা—ফলে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে।
৮ মে রাতে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে প্রধান সন্দেহভাজন স্বামী পলাতক। পরদিন ৯ মে ধর্ষণ অভিযোগে সালিসে ডেকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ১০ মে কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, যার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
এরপর ১২ মে গাছা এলাকায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার গাড়ি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সর্বশেষ রাজাবাড়ি এলাকায় আরেক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এভাবে প্রায় প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। অনেকেই সন্তানদের বাইরে পাঠাতে আতঙ্ক অনুভব করছেন। সচেতন মহল বলছে, আইনের প্রতি আস্থার সংকট, সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার এসব অপরাধ বৃদ্ধির পেছনে বড় কারণ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড: আতঙ্কে জনজীবন, প্রশ্নে নিরাপত্তা

আপডেট টাইম : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬