সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে র্যালী ও জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ভূমিসেবা মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় লোহাগড়া উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহার সঞ্চালনায় বক্তব্য দেন অভ্যান্তরিণ সংগ্রহ অভিযানের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি হি
এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান,
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. সাহিদুর রহমান, নামজারি সহকারী মো.সোহেল সরদার, এইচ এম শাহারিয়ার মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
Reporter Name 



















