০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাহকসেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির নতুন এটিএম (সিআরএম) বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় দিঘলিয়া শাখা প্রাঙ্গণে, ব্যাংকের প্রধান ফটকের পাশে নবনির্মিত বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে দিঘলিয়া উপজেলার গ্রাহকরা এখন আরও দ্রুত ও সহজে নগদ অর্থ উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় গ্রাহকদের সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সেবার বিস্তারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
উদ্বোধনী অনুষ্ঠানে এটিএম (সিআরএম) বুথের ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোঃ গোলাম কুদ্দুস, ডিজিএম, প্রিন্সিপাল অফিস, খুলনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল হোসেন, এজিএম, প্রিন্সিপাল অফিস খুলনা; নন্দিতা চক্রবর্তী এবং মোঃ মাহমুদুল হক। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মিঞা রফিকুজ্জামান।
বক্তারা বলেন, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নতুন এটিএম বুথ উদ্বোধন সেই চলমান উন্নয়ন কার্যক্রমেরই একটি অংশ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১২:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬