০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন

ঢাকার পল্লবীতে ২য় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদ ও খুনীদের দ্রুত বিচারের দাবিতে  শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে (বৃহস্পতিবার) দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা।

মানববন্ধনে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, কাজী মাসুম প্রমুখ।

এসময় বক্তারা পুলিশ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার প্রধান ও পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন

আপডেট টাইম : ১২:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬