০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনাদারের টাকা পরিশোধ করতে পেরে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ জনের নাম

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারার মানসিক চাপে সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মাওলানা আবুল কালাম খান আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম খানকে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বহস্তে লেখা একটি চিরকুট জব্দ করেছে। ওই চিরকুটে পাওনাদার হিসেবে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মৃধা, মিলন মৃধা ও কালাম মৃধার নাম রয়েছে। চিরকুটে এ ছয়জন তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক সংকট ও দেনার চাপ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। আবুল কালাম খান শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং পেশায় দলিল লেখক হিসেবে কাজ করতেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পাওনাদারের টাকা পরিশোধ করতে পেরে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ জনের নাম

আপডেট টাইম : ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬