০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ও আহত ১,জন

নোয়াখালীর জলার বেগমগঞ্জে ট্রাকচাপায় মোঃ সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ শান্ত (২২) নামে আরও এক আরোহী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান তার বন্ধু শান্তকে নিয়ে মোটরসাইকেলে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শান্ত।
পরে স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তার বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ও আহত ১,জন

আপডেট টাইম : ১২:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬