নোয়াখালীর চাটখিলে এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার ৩দিন অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি। রাশেদা (১৬) নোয়াখালী জেলার চাটখিলের উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। এ ঘটনায় রাশেদার পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাশেদার মা লাইলী গতকাল শুক্রবার রাতে এ ব্যপারে চাটখিল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, তাসফিয়া আক্তার রাশেদা বর্তমান বছর মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে পাশ্ববর্তি সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজের এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে গত বৃহষ্পতিবার (২১ মে) সকালে বাড়ি থেকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য যায়। পরীক্ষা দেওয়ার পর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে গতকাল শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ জানান তিনি ছুটিতে ছিলেন। এ বিষয়ে তিনি অবগত নন। খবর নিয়ে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 



















