০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​৮ নং আলিনগর ইউনিয়ন এবং ভোলাসহ দেশবাসীকে ঈদ-উদ্‌-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইকবাল হোসেন মাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৮৮ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ
পবিত্র ঈদ-উদ্‌-আযহা উপলক্ষে ৮ নং আলিনগর ইউনিয়ন ও ভোলা সদর উপজেলা এবং দেশের সকল মুসলিম উম্মাহ ও শ্রমিক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন মাল। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘গ্রামীণ মানব কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান এবং ভোলা সদর উপজেলার ৮ নং আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।

​পবিত্র ঈদ-উদ্‌-আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে ইকবাল হোসেন মাল বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকি।

​তিনি আরও উল্লেখ করেন, এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানি করা পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক—এই কামনা করেন তিনি।

​আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণকে আবারও শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করেন। ইকবাল হোসেন মাল বলেন, “কিছু কথা সত্যই শক্তি ন্যায় বিচারের জন্য। শালিশের নামে মাসের পর মাস এলাকার জনগণের ভোগান্তি, ঘুষ বাণিজ্য এবং মা-বোনদের রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা বাধাগ্রস্তকারী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলাই আমার লক্ষ্য। শ্রমিক-মেহনতী সাধারণ মানুষের দুঃখ-কষ্ট দূর করাসহ ৮ নং আলিনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার মূল অঙ্গীকার।”

​বাণীর শেষে তিনি ৮ নং আলিনগর ইউনিয়ন, ভোলা সদর উপজেলা তথা সমগ্র দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন—”ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

​৮ নং আলিনগর ইউনিয়ন এবং ভোলাসহ দেশবাসীকে ঈদ-উদ্‌-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইকবাল হোসেন মাল

আপডেট টাইম : ০৫:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬