পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি হাতিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ছালা উদ্দিন (মাঝি)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। দেশ ও প্রবাসে থাকা সকল মুসলমান ভাই-বোনদের জানাই আন্তরিক ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়— এটাই হোক ঈদের মূল শিক্ষা।
শেষে তিনি হাতিয়াসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 



















