০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় আমগাছের ডালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ক্যাটিডালি (১৭) কেটলা বৈশাখী মোড় এলাকার কৃষ্ণ ঢালীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির উত্তর পাশে একটি আমগাছের ডালে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কী কারণে ওই তরুণী এমন মর্মান্তিক পরিণতির দিকে ধাবিত হয়েছেন, সে বিষয়ে পরিবার বা স্বজনদের পক্ষ থেকেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দিঘলিয়ায় আমগাছের ডালে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬