০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-২ আসনে ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা বিতরণ শুরু

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হকের উদ্যোগে সোমবার সকাল ১০টায় পত্নীতলা উপজেলার নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত থেকে নগদ অর্থ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, পত্নীতলা উপজেলায় ৫ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আগামীকাল ধামইরহাট উপজেলায় ৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হবে। দুই উপজেলায় মোট ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ মানবিক সহায়তা। সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ মারুফ আহমেদ, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিম এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুফাসসাল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ব্যক্তিরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যেও স্বস্তি, আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নওগাঁ-২ আসনে ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা বিতরণ শুরু

আপডেট টাইম : ০১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬